Skip to content

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি ফিলিস্তিনি আলেমদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিস্তিনের বিশিষ্ট আলেমরা ইসলামের পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইসরাইলের সহিংস আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা একইসঙ্গে মসজিদুল আকসার প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর তীব্র নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তেল আবিব বিরোধী প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গত ১৪ জুলাই আল-আকসা মসজিদের প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা। পরে ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে মুসজিদের দরজা খুলে দিলেও সেখানে মেটাল ডিটেক্টর স্থাপন করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থা তেল আবিবের এই বিদ্বেষী পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

এদিকে ইসরাইলের এ পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। ইসরায়েলি সেনারা গুলির মুখে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমন করছে। গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে সাত ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ জন আহত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫