Skip to content

‘আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি জলাবদ্ধতা দূর করতে’

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা মহানগর উত্তরের মেয়র আনিসুল হক বলেন, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মেয়রের কোন হাত নেই। অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে পানি নামতে পারে না। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এটি যাতে না হয় আমরা দুই মেয়র কাজ করে যাচ্ছি।

মিথিলা ফারজানা’র সঞ্চালনায় এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। শিক্ষক ও, গবেষক আফসান চৌধুরী।

ঢাকা মহানগর উত্তরের মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আমরা চাইলে একজন আরেকজনকে পঞ্চাশটি দোষ দিতে পারব। চাইলে নিজেকে বাঁচাতে অনেকগুলো যুক্তি দাড় করাতে পারব। সেটা হোক বা না হোক। আসলে সমস্যাটা কোথায় আজকে বৃষ্টির পরে জলাবদ্ধতার পরে আমি চা-পাঁচটি জায়গা পরির্দশন করেছি। যেসব জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মেয়রের কোন হাত নেই। অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করে অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে এমনটি হয়েছে। বৃষ্টি হলে পানি নামতে পারে না। সৃষ্টি হয় জলাবদ্ধতার।

জলাবদ্ধতার নিয়ন্ত্রণে কাজ ওয়াসা করে না আমাদের ওয়াসার প্রধান প্রকৌশলী এটা বলেছে। কিন্তু সংবিধানে এটা বলা আছে। জলাবদ্ধতা দূর করতে স্ট্রমড্রেনেজ করার দায়িত্ব মেয়রের না। এটি মেয়র করতে পারে না। তারপরে আমরা স্পোশাল এফরোট দিয়ে এমন ড্রেনেজের কাজ করছি। সেই সব জায়গায় পানি ওঠেনি। ওয়াসার পানি কোথায় নিবে ড্রেনেজ খারাপ, খাল দিয়ে নিবেন ২১ খালের ১টিও নেই। সুতরাং আমাদের গলা টিপে ধরলে আমরা কি করব। তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি জলাবদ্ধতা দূর করতে। আমাদের সময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫