স্টাফ নিপোর্টার ॥
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। অন্যদিকে একই দিন পৃথক আদেশে ডিএমপির ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার ড. এএইচএম কামরুজ্জামানকে অপারেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
