বাংলাভূমি ডেস্ক ॥
বুড়িগঙ্গায় প্রশিক্ষণ হলো গ্রেনেড ছোড়ার। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো? বাংলাদেশের গয়েন্দা বাহিনী কি করলো? তারা কি কোন কিছুই খবর পেল না? আমাদের পুলিশ বাহিনীর গয়েন্দা বাহিনী আছে আবার সেনা বাহিনীরও গয়েন্দা বাহিনী আছে। তারা কি করলো? তাদের সকলকে চোখে বালি দিয়ে এই জঙ্গিরা গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ নিলো।
শনিবার রাত্রে চ্যানেল আয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষাবিদ, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
তিনি আবলেন, আমি যতটুক জানি সেটা হচ্ছে, জঙ্গিরা যে নৌকায় করে গিয়েছে সেই নৌকার মালিক কিছুটা আপত্তি জানিয়ে ছিল। কিন্তু তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। কথা হচ্ছে, হলিআর্টিজন ঘটনাটা দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা ঘটেছে গয়েন্দাদের ব্যার্থতার কারণে। গয়েন্দা ব্যার্থতার প্রথম বিষয়টাই হচ্ছে, তারা কিভাবে বুড়িগঙ্গায় প্রশিক্ষণ নিতে পারলো। এই ধরণের ঘটনা আমাদের জন্য একটা সঙ্কার বিষয়। সেই সাথে সংকোটের বিষয় তো আছেই। এই জন্য আমাদের প্রধান করণীয় হচ্ছে, জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।
আনোয়ার হোসেন আরো বলেন, এখন অবশ্য দেখছি জঙ্গি দমনের জন্য সরকার ও আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী বেশ তৎপরা চালাচ্ছে। এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। হলিআর্টিজনের হামলার আগের অবস্থা আর পরের অবস্থার মাঝে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করতে পারছি। আমাদের সময়.কম
