Skip to content

শেষবারের মত সময় পেলেন ফখরুল-রিজভীরা

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য শেষবারের মত সময় পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ ৪৬ নেতা কর্মী।

আজ (রোববার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আজ (রোববার) মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
ইরংশ ঈষঁন

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় বিচারক বলেন, শেষবারের মত সময়ের আবেদন মঞ্জুর করলাম। এর পরে আদালতে হাজির না হলে জামিন বাতিল করে অভিযোগ গঠন করব।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেন।

ওই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

পরে ২০১৪ সালের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫