Skip to content

নেইমারকে ছাড়বে বার্সা তবে…

স্পোর্টস ডেস্ক ॥

দল বদলের বাজারে জোড় গুঞ্জন বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লেখাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বাই আউট ক্লজের পুরো অর্থ পেলেই নেইমারকে ছাড়বে বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

এ নিয়ে ইএসপিএনকে বার্সা সভাপতি বলেন, ‘আমরা চাই নেইমার থাকুক। তবে এখানে ক্লজের বিষয় আছে। তাই সে যদি পিএসজিতে যেতে চায় তাহলে তারা বাই আউট ক্লজের পুরো অর্থ পরিশোধ করুক আর সে চলে যাক।’

নেইমারকে দলে ভেড়াতে বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। তবে খরচ কমাতে বার্সেলোনাকে ডি মারিয়াকে দেওয়ার প্রস্তাব পিএসজি দিতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু বার্তোমেউ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ‘পিএসজিকে বাই আউট ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে, একেবারে শেষ পয়সাটা পর্যন্ত।’

এদিকে ফ্রান্সের কিছু গণমাধ্যমের সর্বশেষ খবর, ব্যক্তিগত বিষয়গুলোতে পিএসজির সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছেন নেইমার। আগামী সোমবার নাগাদ প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি সেরেও ফেলতে পারেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫