Skip to content

চেকপোস্টে সিগন্যাল না মানায় র‌্যাবের গুলি, নিহত ১

বাংলাভূমি ডেস্ক ॥
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)
চেকপোস্টে সিগন্যাল না মানায় র‌্যাবের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান, সম্প্রতি মাওয়া মহাসড়কে কয়েকটি স্থানে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটায় র‌্যাব কাহালপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ভোররাত সাড়ে ৩টার দিকে দু’টি মোটরসাইকেলে ছয়জন লোক গোপালগঞ্জ থেকে বাগেরহাটের দিকে আসছিল। র‌্যাব সদস্যরা চেকপোস্টে তাদের চ্যালেঞ্জ করে। নির্দেশ অমান্য করে প্রথম মোটরসাইকেলটি চেকপোস্ট অতিক্রম করে চলে যায়। পরেরটিও নির্দেশ অমান্য করে চলে যাওয়ার সময়ে র‌্যাব গুলি করে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র‌্যাব নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে।’

এ ব্যাপারে মোল্লাহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫