Skip to content

ট্রাম্পের গণমাধ্যম প্রধান অ্যান্থনি স্কারামুচি পদচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক ॥
হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে অ্যান্থনি স্কারামুচিকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি গত শুক্রবারই কাজে যোগ দেয়ার পর একজন সাংবাদিককে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন।

অ্যান্থনি স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার দুজনেই পদত্যাগ করেন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন চিফ অফ স্টাফ জন কেলি অ্যান্থনি স্কারামুচিকে সরিয়ে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে মাত্র তিনটি বাক্যে একটি বিবৃতি দেয়া হয়েছে যে ‘অ্যান্থনি স্কারামুচি যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে যাচ্ছেন’। অ্যান্থনি স্কারামুচি মনে করেছেন যে চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেয়া উচিত। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি’। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫