Skip to content

বিএনপি নেতা হারুণার রশিদ আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী হুরুন্নাহার মুন্নু, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছিলেন।সম্প্রতি চিকিৎনার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।

উল্লেখ্য, হারুণার রশিদ খান মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে এমপি হন।

এরপর ২০০১ সালে একই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনেও সংসদ সদস্য নির্বাচিত হন মুন্নু। এরপর তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫