আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুইলচেয়ারে উপবিষ্ট মনটেগোমারির ৩ বছরের এক প্রতিবন্ধী বালকের সঙ্গে করমর্দন করেননি এমন অভিযোগ করার পর তা ভিত্তিহীন বলে দু:খ প্রকাশ করেছেন ‘হ্যারিপটার’ রচয়িতা ও প্রখ্যাত লেখিকা জে কে রাওলিং। গত সপ্তাহে হোয়াইট হাউজে স্বাস্থ্য সম্পর্কিত এক অনুষ্ঠানে এধরনের অভিযোগ করে জে কে রাওলিং বিষয়টিকে ‘আশ্চর্য’ ও ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছিলেন। ৩ দিন পর এখন সোমবার রাওলিং একাধিক টুইটবার্তায় বলেন, বিষয়টি সম্পর্কে তার কাছে যে তথ্য এসেছে তা পূর্ণ কিংবা সঠিক নয়।
আরেক টুইট বার্তায় জে কে রাওলিং ওই বালক ও তার পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন। তবে এধরনের ক্ষমা রাওলিং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চাননি। রাওলিংএর মুখপাত্র ট্রাম্পের কাছে তিনি ক্ষমা চেয়েছেন কি না তা নিশ্চিত করেননি।
এক ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প ওই বালকের সঙ্গে করমর্দন করেন, তার চোখের কাছাকাছি তাকান এবং শুভেচ্ছা জানান। তবে রাওলিং’এর টুইটে ট্রাম্প ওই বালকের সঙ্গে করমর্দন করেননি এমন বার্তা বিশ্বব্যাপী মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিএনএন ও ডেইলি মেইল এ বিষয়টি নিয়ে কলাম প্রকাশ করে। ডেইলি মেইলের কলামিস্ট পায়ার্স মরগ্যান তার কলামে বলেন, রাওলিংএর টুইটে ট্রাম্প ওই বালকের সঙ্গে করমর্দন করেননি এমন ভুল তথ্য সংশোধন না করাটি লজ্জাস্কর।
ওই বালকের মা মারজোরি ফেসবুকে মন্তব্য করেন ট্রাম্প তার ছেলেকে তিরস্কার করেননি। সিএনএন
