Skip to content

চলতি সপ্তাহেই এনডিএ-তে যোগ দিতে পারে ভারতের এআইএডিএমকে

আন্তর্জাতিক ডেস্ক ॥
কলেবর আরও বাড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র। খুব শীঘ্রই এনডিএ-তে যোগ দিতে পারে ভারতের তামিলনাড়ুর প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই এ ব্যাপারে ঘোষণা হতে পারে।

বর্তমানে লোকসভায় সদস্য সংখ্যার নিরিখে বিজেপি ও কংগ্রেসের পরই সবচেয়ে বড় দল এআইএডিএমকে। লোকসভায় তাদের সদস্য সংখ্যা ৩৭। রাজ্যসভায় এআইএডিএমকে-র ১৩ জন সাংসদ রয়েছেন।

তামিলনাড়ুতে পরপর দ্বিতীয়বার সরকার গঠন করেছে এআইএডিএমকে। রাজ্য বিধানসভায় তাদের আসন সংখ্যা ১৩০।

বিহারে জেডি-ইউ কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে বেরিয়ে বিজেপির হাত ধরেছে। নীতীশ কুমার বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যসভা ও লোকসভা- সংসদের উভয় কক্ষেই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তের কথা জানিয়েছে নীতীশের দল। এরসঙ্গে এআইএডিএমকে যুক্ত হলে রাজ্যসভায় বিজেপি বিশেষভাবে লাভবান হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল এআইএডিএমকে। তখনই পর্যবেক্ষক মহলের অনুমান ছিল, তামিলনাড়ুর শাসক দল শীঘ্রই এনডিএ-তে সামিল হতে পারে।

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান,গুজরাত, ঝাড়খণ্ড, অসম, ছত্তিশগঢ়, হরিয়ানা, উত্তরাখণ্ড ও গোয়ায় বিজেপি সরকার রয়েছে। এর পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, অরুণাচল ও বিহারে রয়েছে বিজেপি জোট সরকার। এআইএডিএমকে এনডিএ-তে যোগ দিলে এই তালিকায় উঠে আসবে তামিলনাড়ুও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫