Skip to content

এ মাসেই বড় একটি ঝড় আঘাত হানবে ব্রিটেনে: নাসা

আন্তর্জাতিক ডেস্ক ॥
মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, সেপ্টেম্বরে যুক্তরাজ্য ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ের মৌসুম চূড়ান্ত আকার ধারন করবে। সাম্প্রতিক গবেষণার প্রেক্ষিতে দেখা গেছে ১৫ টি নাম দেয়া ঝড়ের মধ্যে ৮ টির হারিকেন হয়ে যাওয়ার সম্ভাবনা তীব্র।

ওয়েদার সার্ভিসেস ইন্টারন্যাশনাল (ডব্লিউএসআই) এর প্রধান আবহাওয়াবিদ টড ক্রফোর্ড বলেন, ‘ক্রান্তীয় উষ্ণ আটলান্টিক পানি বৃদ্ধি ও অস্বাভাবিকভাবে মৌসুমের প্রারম্ভে অনেক ঝড়ের পূর্বাভাস উভয়ই সক্রিয় হারিকেন ইঙ্গিত করে।’

আবহাওয়া পূর্বাভাসের ছবি প্রকাশের পরপরই দক্ষিণ উপকূল জুড়ে ৪০০ ফিট উচু পানির ঘুর্নিঝড় সংকেত দেখা দেয়। ওয়েমাউথ সৈকত জুড়ে ‘ওয়াটার টর্নেডো’ প্রায় এক মিনিট উচু  স্রোত বয়ে থেমে যায়।

এই সপ্তাহের পূর্বাভাস বলছে, প্রবল বাতাস ও অবিরত বর্ষন এ বছর গ্রীষ্মের যত সুখ পানিতে ডুবিয়ে দেবে। আগস্টের শুরুতে যুক্তরাজ্যের উত্তর উপকূল ‘ব্রিটেনের সবচেয়ে খারাপ আবহাওয়া’ দেখবে, অন্যদিকে দক্ষিণ উপকূল উপভোগ করবে ‘শুষ্ক আর উজ্জ্বল’ গ্রীষ্মের আবহাওয়া। এক্সপ্রেস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫