Skip to content

চাইনিজ ছবিতে পরীমনি

বিনোদন ডেস্ক ॥
পরীমনি চলচ্চিত্রে অভিষেকের পরই বেশ ভালো দর্শকপ্রিয়তা পান। এরইমধ্যে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে তার। শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পি অনেক নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে এবার আন্তর্জাতিক অঙ্গনে ডাক পেয়েছেন তিনি। চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘চেজিং মার্ডার’। চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এই ছবি। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৬ই মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার’ নামে আলোচিত।  ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং।  বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ছাড়া আরো অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে। এ অভিনেত্রী গতকাল  বলেন, এটা আমার জন্য সত্যিই খুশির খবর। আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে এ ছবির চুক্তিপত্র স্বাক্ষর হবে। এরপর শুটিং শুরু। এ ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আর এ দেশের অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি- এটা ভাবতেই বেশ ভালো লাগছে। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড।
এদিকে চাইনিজ এ ছবি ছাড়াও পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এখানে তার বিপরীতে অভিনয় করেন জেফ। এছাড়া পরীমনি ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। তার অভিনীত ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’,‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫