Skip to content

বাড়ি ভাড়া না দিতে পেরে পালিয়ে কলকাতায় অরিজিৎ-মোনালি!

বিনোদন ডেস্ক ॥

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। কণ্ঠ দিয়ে জয় করেছেন মানুষের হৃদয়। অথচ এই বাঙালি কন্যা একসময় নাকি বাড়ি ভাড়ার টাকা না থাকার কারণে মুম্বাই থেকে পালিয়ে গিয়েছিলেন এসেছিলেন কলকাতায়। শুধু তিনি নন সাথে ছিলেন বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কলকাতার একটি পত্রিকার সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

মোনালি এক প্রশ্নের জবাবে বলেন, এখন অরিজিৎ আর আমি মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টে থাকি। কিন্তু এখন আমরা নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত। অথচ আমি আর ও মুম্বাই থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলাম।

তিনি বলেন, মুম্বাইয়ে এমন সব দিন গেছে, যখন অরিজিৎ আর আমার বাড়িভাড়া দেওয়ার পয়সা ছিল না। বাধ্য হয়েছিলাম কলকাতায় পালিয়ে আসতে। সে সব দুর্দিনের কথা মনে করতে চাই না।

তবে অরিজিৎ খুব সফল। মেয়েদের মধ্যে হর্ষদীপ কউরের গলাটা ভাল লাগছে। সুনিধি তো ভালই। তবে ওই যে, বেশি বলিউড শুনি না।

মোনালি গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? এটা তো জাস্ট একটা সইয়ের ব্যাপার। বিয়ে এখনো হয়নি। হলে জানতে পারবেন। আপনাকেও জানাব। আমার হয়ে সারা শহরকে নিমন্ত্রণ জানিয়ে দেবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫