Skip to content

এবার চার নম্বর

বিনোদন ডেস্ক ॥
বাবার ইচ্ছের মূল্য দিতে সবসময়ই দারুণভাবে সচেষ্ট প্রিয়াংকা চোপড়া। তাকে গানে অনুপ্রেরণা দিয়েছিলেন বাবা প্রয়াত অশোক চোপড়াই। তিনি বলেছিলেন, প্রিয়াংকা একজন ‘চমৎকার গায়িকা’। গানটা যেন প্রিয়াংকা ধরে রাখেন সে কথাও তার বাবা সবসময় বলতেন। অভিনয়ের পাশাপাশি পিয়াংকা তা করেও চলেছেন। ‘ইন মাই সিটি’, ‘এক্সোটিক’ ও ‘আই কান্ট মেক ইউ লাভ মি’ শিরোনামে এ পর্যন্ত তার গাওয়া তিনটি গান প্রকাশ হয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এ  বলিউড তারকা এবার তার চার নম্বর একক গান প্রকাশ করতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার প্রিয়াংকা এই ঘোষণা দিয়ে টুইট করেন। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক রেকর্ড কোম্পানি ‘আলট্রা মিউজিক’ টুইটারে এ খবর জানিয়েছে। এ খবর জানা গেছে হিন্দুস্তান টাইমস সূত্রে। অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কসের গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তার এই চার নম্বর গানের শিরোনাম ‘ইয়াং অ্যান্ড ফ্রি’। গানটি প্রকাশ পাবে ১১ই আগস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫