বিনোদন ডেস্ক ॥
হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গত কয়েক বছরে ব্যক্তিগত জীবন ও প্রেমের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। ‘টোয়ালাইট’ খ্যাত এ তারকা দীর্ঘদিন অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন। এর আগে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে প্রেম নিয়ে আলোচিত হয়েছিলেন। পরে শোনা যায়, পুরুষ নয়, নারীর প্রতিই আকৃষ্ট হয়েছেন ক্রিস্টেন। কিন্তু বর্তমানে ক্রিস্টেন নাকি আবার পুরুষ প্রেমিক খুঁজছেন তিনি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল ব্যক্তিগত সহকারী আলিসিয়া কারগিলের সঙ্গে সমকামী সম্পর্কে আবদ্ধ হয়েছেন। শুধু তাই নয়, ঘোষণা দিয়েছিলেন তারা শিগগিরই বিয়ে করছেন। কিন্তু এখন সে সুর পাল্টে ফেলেছেন ক্রিস্টেন। হারপারস বাজার ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি জানান, পুরুষদের সঙ্গেও প্রেম করতে চান। ক্রিস্টেন বলেন, হ্যাঁ পুরোপুরি সত্যি। অনেকেই হয়তো আমার মতো করে ভাবেন না। তারা মনে করেন গ্রিল চিজ ছাড়া আর কিছুই খাবেন না। সারা জীবনের প্রতিটি দিন তারা একই খাবার খেতে চান। কিন্তু আমি এর উল্টোটা চাই। আমি সব স্বাদ গ্রহণ করতে আগ্রহী। যদি একবার আমি গ্রিল চিজ খেতে পছন্দ করে থাকি, সেটা ঠিক আছে। কিন্তু তারপর কি? অন্য কিছুও পছন্দ হয়ে যেতে পারে। এক ক্যারিয়ারে অসংখ্য পুরুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন ক্রিস্টেন। তাই বলাই যায়, তার প্রেমিকের তালিকাটা অন্যদের চাইতে একটু বেশিই দীর্ঘ। ওই সাক্ষাৎকারে ক্রিস্টেন আরো বলেন, যাদের সঙ্গে আমি প্রেম করেছি, সবার সঙ্গেই আমি গভীর সম্পর্কে জড়িয়েছি। আমি আমার দ্বৈতসত্তা ছড়িয়ে দিতে চেয়েছি সবসময়। সত্যিকার অর্থে আমি এটি বিশ্বাস করি বলেই এই ব্যাপারটি নিয়ে কোন সংকোচ কিংবা দ্বিধায় ভুগিনি। তবে আমি কারও গসিপের বিষয়ও হতে চাইনি কখনো।
সমকামী ক্রিস্টেন আবার প্রেমিক খুঁজছেন
আপডেট :August 6, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
