বিনোদন ডেস্ক ॥
নুসরাত ফারিয়া অভিনীত সবশেষ গত রমজানের ঈদে ‘বস টু’ ছবিটি মুক্তি পায়। এ ছবিটি পরিচালনা করেন বাবা যাদব। ছবিতে ফারিয়া কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেন। এবার নতুন ছবির খবর নিয়ে আসছেন ফারিয়া। আর নতুন এ ছবিতেও জিতের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ফারিয়া। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, এর আগে ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে জিতদা’র বিপরীতে অভিনয় করেছি। দুটি ছবিই দর্শক বেশ পছন্দ করেছেন। এবার জিতের বিপরীতে নতুন আরেকটি ছবিতে কথা চলছে। কিছুদিনের মধ্যে এর চূড়ান্ত ঘোষণা দিব। আশা করছি, খুব শিগগিরই নতুন ছবির খবরটি জানিয়ে কাজ শুরু করতে পারব। জানা যায়, এরইমধ্যে ছবির চিত্রনাট্য হাতে পেয়েছেন। ছবির শুটিং ইতালিতে শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে এ ছবির শুটিং শেষ হওয়ার পর বাংলাদেশ ও ভারতের কলকাতায় এ ছবির শুটিং হবে। এ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। ‘বস টু’ ছবির মতো এবারও নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও জিতস ফিল্ম ওয়ার্ক। এ ছবির বিষয়ে বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ বলেন, এ ছবিটি নিয়ে অফিসিয়ালি এখনও চুক্তিবদ্ধ হয়নি
ফারিয়া। তবে খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে। এদিকে যৌথ প্রযোজনার নীতিমালা তো এখনো নতুন করে পুনর্গঠন হয়নি। গতকাল এ কমিটির প্রথম সভাও হয়েছে। যেভাবেই নীতিমালা করা হোক না কেন, আমরা এর আগেও নীতিমালা মেনে কাজ করেছি,
নীতিমালা পুনর্গঠিত হলে সেটাও আমরা মেনেই কাজ করবো। যাই করবো নীতিমালা মেনেই কাজ করবো। আশা করি, নতুন এ ছবিটি দর্শকও পছন্দ করবেন।
নতুন খবর দিলেন ফারিয়া
আপডেট :August 7, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
