Skip to content

ইরাকে বিমান হামলায় ১৭০ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে থেকে জানা যায়, রাজধানী বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাসনেই আসকারি এলাকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা কার্যকর বিমান হামলায় ১৭০ জনের বেশি জঙ্গি নিহত হয়।

জানা গেছে, সালাহউদ্দিন প্রদেশের অপারেশন কমান্ডের সহযোগিতায় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার গানশিপ এ হামলায় চালায়। প্রসঙ্গত, জঙ্গিসংগঠনের দু’টি ট্রাকসহ অস্ত্র ও আইএস জঙ্গি বহনকারী ১১টি যানবাহনের ওপর ভারি মেশিনগান হামলা চালানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫