Skip to content

‘প্লিজ আপনারা সবাই মিলে দেবের বিয়েটা দিয়ে দিন’

বিনোদন ডেস্ক ॥
ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেব। দেব ও রুক্মিনি মৈত্রের প্রেম কাহিনী সবার কাছেই জানা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাদের দু’জনের টলিউড সিনেমা ‘চ্যাম্প’। রাজ চক্রবর্তী পরিচালিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী রুক্মিনি মৈত্র ও দেব। ছবিটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে বেশ।

অভিনয়ে জগতে আসার আগে দু’জনেই চুটিয়ে প্রেম করেছেন। জানা গিয়েছে শুভশ্রীর সঙ্গে দেবের বিচ্ছেদের পরই মূলত প্রেমে মজেন দেব-রুক্মিনি। খুবই আনন্দেই দিন পার করছে এই জুটি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় মেতেছিলেন দেব-রুক্মিনি। বর্তমান ব্যস্ততাসহ প্রেম-বিয়ের প্রসঙ্গও এ সময় উঠে আসে।

কবে বিয়ে করছেন দেব? এমন প্রশ্ন ছুড়তেই রুক্মিনি বলেন, ‘প্লিজ আপনারা সবাই মিলে এবার দেবের বিয়েটা দিয়ে দিন।’ রুক্মিনির এ কথা শুনে দেব বলেন, ‘ও আচ্ছা! তা হলে বিয়েটা করে নিই? ভেবে বলছিস তো!’ রুক্মিনি বলেন, ‘অবশ্যই ভেবে বলছি। তবে আমি অন্তত এই সময় বিয়ে করার কথা ভাবছি না।’

সম্প্রতি আবারো নতুন একটি সিনেমায় জুটি বেঁধেছেন এই দুই তারকা। ছবিটির নাম ‘ককপিট’ এতেও অভিনয় করেছেন দেব-রুক্মিনি। এটি রুক্মিনির দ্বিতীয় চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।

সত্য ঘটনা অবলম্বনে, এক বিমান দুর্ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ককপিট’ সিনেমাটি। এ সিনেমার পুরো শুটিং একটি বিমানের ভেতর ও বিমানবন্দরে হয়েছে। বিমান দুর্ঘটনার হাত থেকে কীভাবে যাত্রীদের উদ্ধার করেন দেব তা নিয়ে এগিয়ে গেছে সিনেমাটির কাহিনি। দুর্গা পূজায় মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া ‘কবীর’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন দেব। সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫