Skip to content

অনুশীলনে ফিরেছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥

সম্প্রতি কলকাতা ভিত্তিক পত্রিকা আনন্দবাজারের দেওয়া ‘সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার গ্রহণ করতে ভারত সফরে যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখান থেকে দেশে ফেরার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

গত শনিবার কফের সাথে রক্ত নির্গত হলে রাজধানীর ‘অ্যাপোলো হাসপাতাল’ পর্যন্ত যেতে হয় তাকে। তবে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়লে পরবর্তীতে বাসায় চলে আসেন তিনি।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এতদিন সম্পূর্ণ বিশ্রামে থাকেন ৩৩-বছর বয়সী এই ক্রিকেটার। কয়েকদিন বিশ্রাম করার পর নিজেকে স্বাভাবিক মনে হওয়ায় গতকাল থেকে আবারো অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে ট্রেনিং ক্যাম্প করছে। তবে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না বলে ক্যাম্পের লিস্টে নাম থাকলেও কোচের সাথে পরামর্শের পর আর বন্দর নগরীতে পাড়ি জমাননি নড়াইল এক্সপ্রেস। জানা গেছে, জাতীয় দলের বাইরে মিরপুরে একাই অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫