Skip to content

‘নগ্ন হয়েছি বেশ করেছি’

বিনোদন ডেস্ক ॥
সামনেই নতুন ছবি ‘বাদশাহো’র মুক্তি। তবে সিনেমা কম আজকাল এষা গুপ্তার ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়েই চর্চা বেশি। সৌজন্যে নায়িকার পোস্ট করা একের পর এক ছবি। নগ্ন হয়ে ক্যামেরার সামনে নানাভাবে ধরা দিয়েছেন নায়িকা। আর তাতেই বেড়েছে আলাপ-আলোচনা। কেউ প্রশংসা করেছেন, কেউ করেছেন নিন্দা। কিন্তু নায়িকার নিজের কী মত নিজের এই নগ্ন সিরিজ ছবি নিয়ে? উত্তরটি অবশেষে দিলেন এষা। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নায়িকা বলেন, আমাদের দেশে সবসময় নারীকেই দোষারোপ করা হয়। মেয়ে হয়ে জন্মালে দোষ দেওয়া হয়, আবার ধর্ষণের শিকার হলেও দোষ নারীকেই দেওয়া হয়। তাই কোথাও না কোথাও জানতাম আমাকেও দোষ দেওয়া হবে। যখন মডেল ছিলেন তখনও এমন শুট করেছেন বলে জানান অভিনেত্রী। তখন নাকি কোনও আপত্তির মুখেই পড়তে হয়নি তাকে। এষার মতে, শরীরটি তার এবং ছবিগুলো রুচিসম্মতভাবে তোলা হয়েছে। নগ্ন হলেও শালীনতা  কোথাও ভঙ্গ করা হয়নি বলেই দাবি নায়িকার। নায়িকা আরো জানান, একজন নারী সাহসী হলেই সমাজের অসুবিধাটা হয়। পুরুষতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়ে। পুরুষরা নিন্দাও করেছেন, আবার অনেকেই ছবিগুলো মোবাইলে বা ডেস্কটপে সেভও করে নিয়েছেন। যে দেশে অজান্তা-ইলোরা, কামসূত্রের ঐতিহ্য রয়েছে, সে দেশেই আবার নারীর নগ্নতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আমি কোনও কাঠের পুতুল নই। নগ্ন হয়েছি বেশ করেছি। নিজের জোরেই ইন্ডাস্ট্রিতে জায়গা করেছি। আমি জানি আমি কী করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫