Skip to content

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনের নেতারকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারসহ সব শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তোফাজ্জ্বল হক চয়ন, আসাদুজ্জামান আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫