Skip to content

খালেদা জিয়া জন্মদিন পালন করলেন না কেন?

বাংলাভূমি ডেস্ক ॥
গত বছরের ন্যায় এ বছরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেননি দলটির নেতাকর্মীরা। সাধারণত ১৫ আগস্টের প্রথম প্রহরে খালেদার জন্মদিন উপলক্ষে কেক কেটে উল্লাস করা হলেও এবার তা থেকে বিরত থেকেছেন তারা।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বন্যাদুর্গতদের দুর্ভোগের কথা বিবেচনা করে ম্যাডামের জন্মদিনে কেক কাটা হয়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই জন্মদিন পালন করেন না উল্লেখ করে শায়রুল বলেন, জন্মদিনের কেক কাটার আয়োজন করে মূলত দলের নেতাকর্মীরা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আনুষ্ঠানিকভাবে কেক কাটার আয়োজন স্থগিত করা হয়েছে। বন্যাদুর্গতদের দুর্দশার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের বিকল্প হিসেবে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ছাত্রদলের এই সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ১৫ আগস্ট খালেদার জন্মদিন উপলক্ষে প্রতি বছর গুলশানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেকে কেটে উৎসব করার আয়োজন করে থাকেন। খালেদা জিয়া নিজে কেক কেটে নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগিও করতেন।

তবে গত বছর ও এ বছর বন্যার্তদের দুর্ভোগের কারণ দেখিয়ে জন্মদিনের উৎসব কথা থেকে বিরত থেকেছেন দলটির নেতাকর্মীরা।

জাগো নিউজ থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫