Skip to content

শ্যুটিংয়ে হঠাৎ সানির পোশাকে সমস্যা, ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক ॥

মিরা ভান্ডার স্টুডিওতে চলছিল আইটেম সং’য়ের শ্যুটিং। আইটেম গার্ল ছিলেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন। শ্যুটিং চলাকালিন হঠাৎ বিপত্তি। আচমকাই সানির পোশাকে সমস্যা দেখা দেয়।

সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূমি’ ছবিটির একটি আইটেম গানে নেচেছেন সানি লিওন। সানি লিওনের এই আইটেম গানটি এখন আলোচনার শীর্ষে।

সূত্রের খবর, সেই আইটেম সং-টির শ্যুটিং চলাকালিন আচমকাই সানির পোশাকে সমস্যা দেখা দেয়। গান চলাকালিনই তিনি নিজের পোশাক ঠিক করতে শুরু করেন। আর বিষয়টি একেবারেই সাবলীলভাবে সামলে নেন তিনি।

এই গানটির শ্যুটিং নিয়ে সানি লিওন জানিয়েছেন, ওমাঙ্গ কুমার এবং গনেশের সঙ্গে তিনি এই গানটির শ্যুটিংয়ের কাজটি করছিলেন। অন্যান্য গানের থেকে এই গানের ডান্স স্টেপও নাকি খুবই কঠিন ছিল। বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে এই গানটির শ্যুটের জন্য।

এই ছবির পরিচালক ছিলেন ওমাঙ্গ কুমার। টি-সিরিজ প্রোডাকশন কোম্পানির অধীনে চলছিল এই আইটেম সং শ্যুটিংয়ের কাজ। প্রোযোজক ভুষন কুমার এবং সন্দীপ সিং জানিয়েছেন, এই ছবির বিশেষ গানটির জন্যই ভূমি ছবিটি একটি আলাদা মাত্রা পাবে। চলতি বছরে আগামি সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫