Skip to content

মিয়ানমারে ফের অস্থিরতা: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত বিজিবি

স্টাফ রিপোর্টার ॥

সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিনিয়ত সৈন্য সমাবেশ বৃদ্ধির কারণে বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারী বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির ধারণা, মিয়ানমার সরকার সেদেশের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা জোরদার করায় সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়ে থাকতে পারে।

৩ দিন ধরে বাংলাদেশ সীমান্তে বিজিবির এ সতর্ক নজরদারী চলছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আরিফুল ইসলাম ও কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুর হাসান খান।

বিজিবির কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশের কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিষয়টি এমন ধরে নিয়েই বাংলাদেশ সীমান্তে বিজিবি এ সতর্কতামূলক নজরদারী ও টহল জোরদার করেছে।

লে. কর্ণেল আরিফুল জানান, মিয়ানমার সেনাবাহিনী সীমান্তের রাখাইন প্রদেশের আরাকান প্রদেশ আকিয়াব জেলার মংডু, বুচিডং ও রাচিডংসহ বেশ কয়েকটি এলাকায় গত কিছুদিন ধরে সেনা সমাবেশ বাড়িয়ে দিয়েছে মিয়ারমার। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশসহ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ঠেকাতে আমরাও বিজিবির ফোর্স বাড়ানোর পাশাপাশি সীমান্তে নিরবিচ্ছিন্ন টহল জোরদার করেছি। সেনা উপস্থিতির কারণে সেদেশের রোহিঙ্গাদের দলে দলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা থাকে। এ ধরণের পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি সেদেশের কোন অপরাধী যাতে অনুপ্রবেশ করতে না পারে আমরা এ বিষয়ে নিজেদের প্রস্তুত রেখেছি মাত্র। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫