Skip to content

বন্যার্তদের সহায়তায় যাচ্ছে ১৪ দল

স্টাফ রিপোর্টার ॥

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সিরাজগঞ্জ ও গাইবান্ধা যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল। শনিবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, প্রতিনিধি দলটি শনি ও রবিবার জেলা দু’টির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ন্যাপের ইসমাইল হোসেন ও গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫