বাংলাভূমি ডেস্ক ॥
গবেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেছেন : মাননীয় প্রধান বিচারপতি, আইন সচিবের বক্তব্য দেখেন নি আপনি? মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি বুঝলাম। কিন্তু একজন সরকারী কর্মচারীর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নিতেও কি আপনি অপরাগ এখন?
এর আগে তিনি তার স্টেট্যাস বলেন, এখন জানা গেল খায়রুল হক-ই ছিলেন বিতর্কিত ষষ্ঠদশ সংশোধনীর নেপথ্যে। বিচারকদের বিরুদ্ধে অভিযোগ সংসদদের দিয়ে তদন্তের জঘন্য আইনটির খসড়াও তারি করা। প্রধান বিচারপতির বিরুদ্ধে চরম অবমাননামূলক বক্তব্য তিনিই প্রথম শুরু করেছেন। তিনি এখন চান নিম্ন আদালত থাকুক পুরোপুরি সরকারের নিয়ন্ত্রনে।
ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তিনি বাংলাদেশে গনতন্ত্রের বারোটা বাজিয়েছেন। এখন তার তৎপরতা বিচার বিভাগকে সরকারের পদানত করার দিকে।
যারা ভাবেন তিনি আদর্শিক চিন্তা থেকে এসব করেছেন তারা ভুল করছেন। মনে করে দেখুন অন্যদের ডিঙ্গিয়ে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। লক্ষ লক্ষ রিলিফের টাকা পেয়েছিলেন। নজীরবিহীন মর্যাদা আর সুবিধা নিয়ে পরে আইন কমিশনের প্রধান হয়েছেন।
এখন তার লক্ষ্য কি? বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া?
একজন মানুষের ব্যক্তিস্বার্থ আর বিপজ্জনক চিন্তার কতো খেসারত দিবে বাংলাদেশের মানুষকে?
ফেসবুক পেইজ থেকে
