Skip to content

রাজনৈতিক অঙ্গীকারেই জঙ্গি নির্মূল সম্ভব : আইজিপি

বাংলাভূমি ডেস্ক ॥
‘জঙ্গিদের নির্মূল করতে পারিনি, তাদের অনেক অনুসারী তৈরি হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার দুটিই প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বিসিকে অনুষ্ঠিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুণ সমাজকে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। ইরাক, সিরিয়ায় আইএস জঙ্গিরা যে অবস্থান নিয়েছে, তা শুধু সামাজিক অঙ্গীকার দিয়ে নির্মূল করা যাবে না।

আইজিপি জানান, হলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ২৩টি সম্মুখ অভিযান চালানো হয়েছে। এতে কিছু জঙ্গি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিজেদের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ সময় সামরিক ও বেসামরিক সংস্থা, গোয়েন্দা সংস্থা, শিক্ষক ও সমাজের অন্যান্য স্তরের সব মহলকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আইজিপি।

শুধু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তারাই জঙ্গি হয়—এটা সঠিক নয়। এখন অন্যান্য স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন পুলিশ প্রধান।এছাড়া, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর মামলার তদন্তকারী সংস্থা ‘জজ মিয়া নাটক’ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।-তথ্যসূত্র : এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫