Skip to content

ইভটিজিংয়ের শিকার অভিনেত্রী ইলিয়ানা ডি-ক্রুজ

বিনোদন ডেস্ক ॥
মুম্বইয়ের রাস্তায় ইভিটিজিংয়ের হাত থেকে ছাড় পেলেন না বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ৷ সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় গাড়ির মধ্যে হেনস্থা হতে হল ইলিয়ানাকে !

খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের এক ফ্যাশন শো থেকে বাড়ি ফিরছিলেন ইলিয়ানা ৷ ট্র্যাফিকে গাড়ি এসে দাঁড়ালে, হঠাৎই গাড়ির সামনে এসে হাজির হন ৬ যুবক ৷ গাড়ির জানলায় ধাক্কা মারতে শুরু করেন তাঁরা ৷ কয়েকজন আবার গাড়ির সামনের বনেটে উঠে বসেও পড়েন৷ এমনকী, ইলিয়ানা যে ভয় পাচ্ছেন, তা দেখেও অত্যাচার আরও বাড়াতে থাকেন ও নানারকম মজা নাকি করতে থাকেন সেই ৬ যুবক ৷ এমনকী, ট্র্যাফিক খুললেও, বেশ কিছু দূরে ইলিয়ানার গাড়িকে ধাওয়াও করে সেই ৬ যুবক ৷

তবে গোটা ঘটনাটি পুলিশকে জানাননি ইলিয়ানা ৷ ট্যুইট করে অভিনেত্রী লিখলেন, ‘ভীষণ খারাপ একটা পৃথিবীতে আমরা বাস করি। আমি অত্যন্ত পরিচিত মুখ।ৃ কিন্তু তার মানে এই নয় যে, আমার সঙ্গে কোনও পুরুষের খারাপ ব্যবহার করার অধিকার জন্মে যায়!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫