Skip to content

তিন দশকের সিনেমার গান নিয়ে নওশীন

বিনোদন ডেস্ক ॥

উপস্থাপিকা হিসেবেই শোবিজে পা রেখেছিলেন মিষ্টি হাসির নওশীন। তবে অভিনেত্রী হিসেবেই তিনি নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। নিয়মিতই তিনি অভিনয় করেন নাটক-টেলিছবিতে। একটি ছবিতেও তিনি হাজির হয়েছেন দর্শকের সামনে।

তবে মাঝেমধ্যে নিজের চিরচেনা জায়গাটিতে বিচরণ করেন তিনি। বসেন উপস্থাপিকার আসনে। তেমনি করে আসছে কোরবানি ঈদ উপলক্ষে দীপ্ত টিভির জন্য সিনেমার গানের বিশেষ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচারিত হবে ঈদের তিন দিন সকাল ৮টায়। তিন দিনের প্রথম পর্বে সাজানো হয়েছে ২০১০-২০১৭ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে। দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে ২০০০-২০০৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে এবং তৃতীয় পর্ব সাজানো হয়েছে ১৯৯০-১৯৯৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে।

তৃতীয় পর্বটি সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে উৎর্সগ করে সাজানো হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ‘তানভীর সানি’ এবং উপস্থাপনা করেছেন নওশীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫