Skip to content

ইসির সঙ্গে সংলাপ > নির্বাচনী আসন বাড়ানোর প্রস্তাব দেবে ছোট দলগুলো

বাংলাভূমি ডেস্ক ॥
ক্রমে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে সে অনুপাতে নির্বাচনী আসন বাড়ানোর পক্ষে ছোট রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ই জোর দেবেন তারা।

পাশাপাশি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং না ভোট চালুর বিপক্ষেও তুলে ধরবে নিজেদের অবস্থান। অন্যদিকে বাম দলগুলো গুরুত্ব দিচ্ছে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের ওপর।

নির্বাচনি রোডম্যাপ নিয়ে বৃহষ্পতিবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। তবে আগস্ট শোকের মাস ও নেতারা বন্যা কবলিত এলাকায় ব্যস্ত থাকায় প্রথমদিনের সংলাপে বসতে অপারগতা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। পরে সময় চেয়ে ইসির কাছে আবেদন করবে তারা। এদিকে ২৮শে আগস্ট বৈঠকে বসার সব প্রস্তুতি শেষ করেছে খেলাফত মজলিশ।

বেশিরভাগ দলই নির্বাচনের দিন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানোর পক্ষে। আসন বাড়ানোর বিষয়টিও রয়েছে তাদের প্রস্তাবিত সুপারিশে।

২৪শে আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে ছোট দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন। তবে এরই মধ্য প্রস্তাবনা তৈরি করছে দ্বিতীয় ধাপে আমন্ত্রণের অপেক্ষায় থাকা দলগুলো। এতে নির্বাচনে কালো টাকা বন্ধে ইসিকে আরও কঠোর হওয়ার সুপারিশ করবে বাম দল। ভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে ইসির ভূমিকা নিয়েও কথা বলবে তারা।

নিবন্ধনক্রম অনুযায়ী শেষের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে নির্বাচন কমশিন। প্রতি দল থেকে আসতে বলা হয়েছে ১০ প্রতিনিধিকে।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫