Skip to content

বলিউডের দীর্ঘতম চুমু খেলেন সিদ্বার্থ-জ্যাকুলিন!

বিনোদন ডেস্ক ॥

আজ মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মলহোত্র ও জ্যাকুলিন ফার্নান্ডেজের জমজমাট ছবি ‘আ জেন্টলম্যান’। ছবির পরিচালক রাজ ও ডিকে। সিদ্ধার্থ-জ্যাকুলিনের কেমিস্ট্রি এ ছবির মূল আকর্ষণ। ‘লাগি নাৃ’ গানটি ইতিমধ্যেই দর্শকদের পছন্দ হয়েছে। সে গানে জ্যাকুলিনকে সামলাতে নাকি বেশ বেগ পেতে হয়েছে সিদ্ধার্থকে। নায়ক নিজেই জানিয়েছেন এ কথা।

সিদ্ধার্থের কথায়, ‘ছবির একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে গানটি ব্যবহার করা হয়েছে। খুবই রোম্যান্টিক মূহূর্তে শুট হয়েছে। আমাদেরও সেই মানসিকতা তৈরি করতে হয়েছিল। জ্যাকুলিন এতটাই হট ছিল যে ওকে সামলানো বেশ মুশকিল হয়েছিল।’ ওই গানের সিদ্বার্থ-জ্যাকুলিনের চুমু আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পরিচালক জুটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা ওদের বলেছিলাম কোনও কাট ছাড়া শট নেব। কিন্তু ওরা এতটাই মগ্ন হয়ে হিয়েছিল যে কাট বলার পরও ওদের চুমু খাওয়া থামেনি। এটাই বোধহয় বলিউডের দীর্ঘ চুমু।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫