Skip to content

কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক ॥

কাশ্মীরের পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছেন। শহীদ হয়েছেন আট নিরাপত্তা কর্মী। শহীদদের মধ্যে চারজন জন্মু-কাশ্মীরের পুলিশ সদস্য এবং চারজন সিআরপিএফ জওয়ান।

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও পাঁচ জওয়ান গুরুতর জখম বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ।

জানা গেছে, আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।

ভারতীয় গণমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর এবং সংবাদ প্রতিদিনের সূত্রের খবর, এক-৪৭, গ্রেনেডসহ ভয়ানক সব অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন ক্যাম্পের জওয়ানরাও। শুরু হয় সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই। গুলির লড়াইয়ে ৪ সিআরপিএফ জওয়ান ও ৪ জন পুলিশকর্মী শহিদ হয়েছেন।

কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মুনির খান জানিয়েছেন, নিহত জঙ্গিদের এখনও সনাক্ত করা যায়নি।

তবে জঙ্গিরা পাকিস্তানি। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।

জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর আরও কয়েকটি দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫