Skip to content

যুক্তরাষ্ট্রে ঝড়ের প্রভাবে বন্যা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে গত শুক্রবার রাতে আঘাত হানে হারিকেন হারভি। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার টেক্সাসের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

চার মাত্রার এ ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। সেখানে ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে যে হারিকেন হারভি এক যুগের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।

এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেলশিল্পাঞ্চল থরপুস ক্রিস্টির কাছের ছোট শহর রকপোর্টে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে তেল উৎপাদন এখন বন্ধ রয়েছে।

গতকাল ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, প্রথম ভূমিধসের কয়েক ঘণ্টা পরই রকপোর্টের উত্তরে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যকে ‘প্রধান দুর্যোগ’ এলাকা ঘোষণা করার আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫