Skip to content

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যখন দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনা বাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। খবর সিএনএন।

মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ক্ষেপণাস্ত্র অস্ত্রের ব্যবহারে সংযত আচরণ প্রদর্শনের কারণে উত্তর কোরিয়ার প্রশংসা করেছেন। এক সপ্তাহ যেতে না যেতেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

মার্কিন প্যাসিফিক কমান্ড জানিয়েছে, কাংওন প্রদেশ থেকে তিনটি স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দু’টি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে। আর একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যেই তা সাগরে পড়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫