Skip to content

সংসদের আগামী অধিবেশনে পাশ হচ্ছে জাতীয় বস্ত্র আইন

স্টাফ রিপোর্টার ॥

সংসদের আগামী অধিবেশনেই জাতীয় বস্ত্র আইন পাশ হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

রবিবার (২৭ আগস্ট) সচিবালয়ে বস্ত্রনীতি ২০১৭ এর উপদেষ্টা কমিটির প্রথম সভায় তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৮০র দশক থেকে দেশের বস্ত্র খাতের উপরই দেশের প্রধান অর্থনীতি টিকে রয়েছে এবং এই খাতকে এগিয়ে নিতে সরকারের নানা মুখী পদক্ষেপের কারণে আজ যা মোট রপ্তানির ৯৯ ভাগে দাঁড়িয়েছে।

এ কারণে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে আরও এগিয়ে নিতে আইন প্রনয়ণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি আরও বলেন, আইনটি পাশ হলে বস্ত্রখাত সংশ্লিষ্ট সকল সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান মির্জা আজম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫