Skip to content

শামসুদ্দিনের বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল না : ফখরুল

স্টাফ রিপোর্টার ॥Howdy, বাংলাভূমি

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধরীর বক্তব্য আদালত অবমাননার শামিল বলে দাবি করে তার বিচার চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৭ আগষ্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কেন এবং কিভাবে নিয়োগ পেয়েছেন তা আমার জানা নেই। তার নিয়োগ ছিল রাজনৈতিক। কেননা তিনি রায় নিয়ে কথা বলেছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতি সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন তুলে যে ভাষায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কথা বলেছেন, তাতে মনে হয় না যে তার বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল। তার বক্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল। আদালত নিয়ে তিনি যা বলেছেন, তা স্পষ্ট আদালত অবমাননা।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার করো না, যেটা বিশ্ববাসী স্বীকার করে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫