Skip to content

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকায় ডোবার পানিতে ডুবে রোববার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে মো. হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। তারা দুইজনেই পাইনশাইল প্রি-ক্যাডেট মাদরাসার নার্সারির ছাত্র ছিল।

স্থানীয় ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, শিশু দুইটি দুপুর ১২টার দিকে ডোবার কাছে বসে খেলা করছিল। দুপুর একটার দিকে তাদের খুঁজে না পাওয়ায় তাদের স্বজনরা ওই ডোবায় তল্লাশি চালায়। এক পর্যায়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫