Skip to content

খোলামেলা ছবির জন্য স্ত্রীর উপর চটেছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক ॥

রুপালি পর্দার ভেতরে আর বাইরে সঞ্জয়ের খুব একটা পার্থক্য নেই বলে জানেন তার কাছের লোকজন। রাগী স্বভাবের সঞ্জয় পরিবারের প্রতিও বেশ দায়িত্বশীল। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় সঞ্জয়ের স্ত্রী মান্যতা।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, স্ত্রীর উপর বেশ চটেছেন সঞ্জয়। আর কারণ হলো ইদানিং মান্যতা তার ইন্সটাগ্রাম একাউন্টে বিকিনি ও সুইমস্যুট পরিহিত বেশ কিছু খোলামেলা প্রকাশ করেছেন। এগুলো মোটেও পছন্দ হয়নি সঞ্জু বাবার।
ইরংশ ঈষঁন

তার কাছের বন্ধুদের সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মান্যতা বলিউডে নাম লেখাতে চাচ্ছেন। যার ফলে প্রযোজকদের নজর কাড়তেই এই পন্থা অবলম্বন করে ছিলেন। তবে সঞ্জয় দত্ত পরিবারের কোন মেয়েকে শোবিজে কাজ করতে দিতে রাজি নন।

এর আগেও সঞ্জয়ের কন্যা ত্রিশলার বলিউড অভিষেক নিয়ে জানতে চাওয়া হলে সঞ্জয় জানিয়েছিলেন এমন ভাবনা থাকলে মেয়ের পা ভেঙ্গে দিবেন তিনি। আর তাই স্ত্রীকেও সতর্ক করেছেন সঞ্জয়।

মুক্তির অপেক্ষায় আছে সঞ্জয় দত্ত অভিনীত নতুন ছবি ‘ভূমি’। ছবিটিতে তার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন অদিতি রায় হায়দারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫