Skip to content

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ॥

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়ির বহরে তালেবানের বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, হেলমান্দের নাওয়া জেলার একটি ছোট বাজারের সামনে দিয়ে আফগান সেনাবাহিনীর একটি বহর চলে যাওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা নিয়ে আক্রমণ করে।

তিনি বলেন, হতাহতদের মধ্যে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছে। ওই মুখপাত্র আরো জানান, নিহতদের বেশিরভাগ আফগান সেনাবাহিনীর সদস্য এবং আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

হেলমান্দ প্রদেশেরই একটি পুলিশ ফাঁড়িতে একই রকম একটি হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যে রোববারের হামলাটি চালানো হলো। গত বুধবার হেলমান্দের রাজধানী লশকরগা’তে চালানো ওই হামলার দায়িত্বও তালেবান স্বীকার করেছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫