স্পোর্টস ডেস্ক ॥
ঘরের মাঠে আর্সেনালকে লজ্জাজনক হার উপহার দিলো লিভাপুল। রোববার প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ক্লপের শিষ্যরা।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আর্সেনাল রক্ষণে আক্রমণ করে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের দশম মিনিটে গোলেরও সুযোগ পায় দলটি। তবে খুব কাছ থেকে সালাহের নেওয়া শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক চেক। এর সাত মিনিট পর লিভারপুলকে লিড এনে দেন ফিরমিনো। ডান দিক থেকে জো গোমেজের ক্রসে নিচু হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের ৪০ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন মানে। ফিরমিনোর বাড়ানো বলে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ এক গোল করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সালাহ। আর ৭৭ মিনিটে সালাহর ক্রসে স্টারিজের হেড ঠিকানা খুঁজে পেলে লিভারপুলের বড় জয় নিশ্চিত হয়ে যায়। এদিকে দিনের অপর ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
