Skip to content

ইংল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৮ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট প্যাগনেলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজন ভারতীয়র। তাঁদের মধ্যে দুই জন মহিলা। চারজন আহত হয়েছেন। গত ২৪ বছরে এটাই ব্রিটেনে সবচেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে। একটি তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী ও তাঁদের আত্মীয়রা একটি মিনিবাসে করে যাচ্ছিলেন। সেই সময় দুটি লরি সেই মিনিবাসে ধাক্কা মারে। মিনিবাসের চালক সহ আটজন ভারতীয়র মৃত্যু হয়। নিহত বাসচালকও ভারতীয়। নিহতদের মধ্যে দুই জন কেরলের কোট্টায়ামের বাসিন্দা ছিলেন। বাকি ৬ জন তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।

দুই লরিচালককেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে নিয়ে যাওয়া হবে। দুইজনের বিরুদ্ধেই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। একজন লরিচালক আবার মদ্যপান করেছিল বলে জানা গিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫