Skip to content

মতিয়া চৌধুরীর বক্তব্যে সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন রিজভী

স্টাফ রিপোর্টার ॥
প্রধান বিচারপতিকে নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যে সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘উনার (মতিয়া চৌধুরী) কথায় আমরা সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছি। সুক্ষ্মভাবে সাম্প্রদায়িকতাকে নিয়ে আসা হচ্ছে। আপনাকে ( প্রধান বিচারপতি) তারা পরাজিত করার চেষ্টা করছে।’

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতীদল।

ষোড়শ সংশোধনী পর্যবেক্ষণ যদি রায়ের অংশ হয়, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) একে তো তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে অবৈধ প্রধানমন্ত্রী। এখন তিনি আইনগতভাবে ঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী।

বর্তমান সংসদ ও সরকারকে অবৈধ উল্লেখ করে রিজভী বলেন, ‘ভয়ংকর অনৈতিক কর্মকা-ের সঙ্গে এই সরকার জড়িত। তাদের কাজ হচ্ছে একজন যা বলবেন তাই করবেন। সবার অতিত্ব থাকবে কিন্তু প্রাণ থাকবে না। থাকবে একক কর্তৃত্ববাদ।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকলে ইতিহাসে বীর হবেন। আর সরে গেলে মানুষের মাঝে আপনার যে অবস্থান তা থাকবে না। কারন আওয়ামী লীগ আপনাকে নতজানু করতে চাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভূইয়া জুয়েলসহ তাঁতী দলের সাধারণ সস্পাদক আবুল কালাম সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫