Skip to content

২৭শে অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’

বিনোদন ডেস্ক ॥
গত সোমবার বেশ রহস্য করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি তার নতুন ছবি ‘ডুব’-এর মুক্তির তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি সেখানে লিখেন ‘তাহলে কালকেই জানা হয়ে যাক ডুব ছবির রিলিজ ডেট ? নাকি ?’। অবশেষে তিনি এখনো না জানালেও এ ছবির মুক্তির তারিখ মানবজমিনকে জানালেন ‘ডুব’ ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ২৭শে অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’ ছবিটি। যার ইংরেজি টাইটেল ‘নো বেড অব রোজেস’। ইরফান খানের সঙ্গেও আমার কথা হয়েছে। মুক্তির আগে বাংলাদেশে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর এই প্রিমিয়ার অনুষ্ঠানে ইরফান খানও উপস্থিত থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২৭শে অক্টোবর ‘ডুব’ ছবিটি শুধু বাংলাদেশে না ভারতসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। ‘ডুব’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা এবং ভারতের ইরফান খান ও পার্নো মিত্র। গত ৮ই আগস্ট ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ ছবিটি তৈরি হয়েছে কি হয়নি তা নিয়ে কম বিতর্ক হয়নি। বাংলাদেশের সেন্সর বোর্ডেও অনেকদিন আটকে ছিল ছবিটি। অবশেষে ছবিটি সেন্সর ছাড়পত্রের পাশাপাশি মুক্তির তারিখও চূড়ান্ত হলো। এরইমধ্যে ছবিটির দুই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডুব’ এর প্রথম পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে দেখা গেছে শিল্পীর তুলিতে আঁকা ছবির প্রধান অভিনেতা বলিউডের জনপ্রিয় মুখ ইরফান খানকে। ‘ডুব’ ছবিটি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। আর বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫