টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ॥
টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটকের পর ৩১১৯ রোহিঙ্গা নারী পুরষ ও শিশুদের স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। ৫ই সেপ্টেম্বর দুপুরে ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এএসএম আরিফুল ইসলাম জানান ২৪ ঘন্টায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশকালে ২৬৭৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহায়তা প্রদান পূর্বক স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। অপর দিকে নাফ নদী হয়ে অনুপ্রবেশকালে ৪৪১ জন রোহিঙ্গা নারী পুরুষদের আটকের পর মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজিব। এসব রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী।
উল্লেখ্য, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। এসব রোহিঙ্গারা মোচনী, নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।
৩১১৯ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত
আপডেট :September 5, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
