Skip to content

বুবলীর সঙ্গে ছবি দেখবেন অপু

বিনোদন ডেস্ক ॥
বুবলীর সঙ্গে ঈদের ছবি দেখার ইচ্ছা ব্যক্ত করেছেন অপু বিশ্বাস। সোমবার যমুনা টিভির শোবিজ টু নাইট ঈদ স্পেশাল অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন অপু।

এতে উপস্থাপিকা চৈতী তার কাছে জানতে চান ঈদে শাকিব আর বুবলী অভিনীত দুটি ছবি ‘রংবাজ’ আর ‘অহংকার’ মুক্তি পেয়েছে। ছবি দুটি তিনি দেখেছেন কিনা।

হাসতে হাসতে অপু উত্তর দেন ‘না ঈদ ব্যস্ততার কারণে এখনো দেখা হয়নি। তবে দেখব। কিন্তু একা নয়। শাকিব, বুবলী, আর সন্তান জয়কে নিয়ে দেখতে যাব। বুবলীর কোলে আমার ছেলে থাকবে। আমি শাকিবকে ধরে থাকব। বুবলী আমার ছেলেকে দেখাশোনা করবে। শুধু বাবাকে দেখলে হবে, ছেলেকে দেখতে হবে না। বাচ্চাটা তো একটু দুষ্টামি করে। তাকে রাখার জন্য তো একজন লোক লাগবে। ’ বলতে বলতে হাসিতে ফেটে পড়েন অপু।

এ কথার পাশাপাশি বুবলীর অভিনয় সম্পর্কে অপু বলেন, ও ভালো করছে, আরও ভালো করবে। টাইমিং আর প্র্যাকটিসের ব্যাপার থাকে, সব ঠিক হয়ে যাবে। বুবলী আরও ভালো করবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫