Skip to content

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ॥

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা আড়াই ঘণ্টা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যে কারণে ওইদিন (বুধবার) দুপুর সোয়া ১টায় খেলা শুরু হওয়ার পর শেষ হয়েছিল ১ ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ৬টায়।

তৃতীয় দিন যে আড়াই ঘণ্টা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, এ কারণে বাকি দুইদিন খেলা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থ্যাৎ সকাল সাড়ে ৯টায়। সাধারণত খেলা শুরু হওয়ার কথা ছিল ১০টায়।

আজ সকালে নির্ধারিত সময়েই মাঠে নেমেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তবে আজকে স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই মোস্তাফিজের বলে প্যাভিলিয়নে ফেরেন ন্যাথান লায়ন। ৩৭৭ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এতে তারা লিড পায় ৭২ রান। এখন ব্যাটিং করছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৭ রান। ফিরে গেছেন সৌম্য ও তামিম। ব্যাটিং করছেন ইমরুল-নাসির।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫