আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানে সামরিক সহায়তা প্রদানের লক্ষ্যে ৩,৫০০ বাড়তি সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। বুধবার পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
আফগানিস্তানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে আলোচনা করার প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের সঙ্গে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডনফোর্ড এবং কংগ্রেসের সদস্যদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
এই বৈঠকের পরপরই নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা বিবিসি’কে জানায়, আফগানিস্তানে বাড়তি সাড়ে তিন হাজার সৈন্য পাঠাতে অনুমোদন দিয়েছেন ম্যাটিস। এই বাড়তি সৈন্য মোতায়ন করা হলে আফগানিস্তানে মোট মার্কিন সৈন্যদের সংখ্যা ১৪,৫০০ তে গিয়ে ঠেকবে।
মার্কিন কর্মকর্তারা অবশ্য বেশ কিছু মাস ধরে দাবি করছেন, আফগানিস্তানে বাড়তি চার হাজার সৈন্য মোতায়ন করার অনুমতি দিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, বর্তমানে আফগানিস্তানের সামরিক সহায়তা প্রদান করতে গিয়ে ২ হাজার ৩০০ জন মার্কিন সৈন্য প্রাণ হারায় এবং প্রায় ১৭ হাজার সৈন্য আহত হয়েছে। সূত্র : রয়টার্স এবং বিবিসি
