Skip to content

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥

পটুয়াখালীতে নির্মিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সাথে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রযুক্তিগত উন্নয়নের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় যোগ হচ্ছে আরো একটি অধ্যায়। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত ২য় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নতুন করে ১,৩০০ গিগাবাইট ব্যান্ডউইথ পেতে যাচ্ছে বাংলাদেশ। এতে বাড়বে ইন্টারনেটের গতি ও সক্ষমতা।

এ ছাড়া ভিডিও কনফারেন্সে, রাঙাবালী উপজেলা কমপ্লেক্স ও টিয়াখালী ব্রিজের ও কলাপাড়া উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫