Skip to content

আশুগঞ্জে কেন্দ্রে যোগ হল ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে নতুন করে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ।

রোববার সকাল ১০টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এ নিয়ে ১১টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১৮শ মেগাওয়াটে।

দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) ইউনিটের নির্মাণকাজ ২০১৪ সালের ২ এপ্রিল শুরু হয়। এডিবি, আইডিবি ও জিওবি ঋণ সহায়তায় এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৫৯০ কোটি টাকা ব্যয়ে ৩৮ মাসের মধ্যে এই ইউনিটের নির্মাণকাজ শেষ হয়।

প্রাকৃতিক গ্যাসভিত্তিক এই পাওয়ার প্লান্টটির নির্মাণকাজ শেষে চলতি বছরের ১১ জুন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হলেও আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এই ইউনিটের নির্মাণকাজ করেছেন স্পেনের টেকনিকাস রিইউনিডাস এবং টিএসকে ইলেকট্রনিকা ওয়াই ইলেকট্রি সাইডাড এসএ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই ইউনিট থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে এখন থেকে সরবরাহ হবে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সুধী সমাবেশেরও আয়োজন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫